আগামীকাল আবেদনের শেষ দিন, বিআইডব্লিউটিএতে ৬১ পদে চাকরি

০৪ জুন, ২০২৩

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ১৯তম গ্রেডে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

 

 

বয়সসীমা
২০২৩ সালের ১ মে প্রার্থীদের বয়স ১ নম্বর পদের ক্ষেত্রে ৪০ বছর, ২ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে ২১ বছর, ৭ থেকে ১৪ নম্বর পদের ক্ষেত্রে ১৮ বছর এবং ১৫ ও ১৬ নম্বর পদের ক্ষেত্রে ২৭ বছর পূর্ণ হতে হবে। যেসব পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর, ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছরের মধ্যে থাকবে, তাঁরাও আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধু বিআইডব্লিউটিএতে কর্মরতদের জন্য প্রযোজ্য)। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর।

 

বেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর ৪২২-এ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৩২০ টাকা এবং ৭ থেকে ১৬ নম্বর পদের জন্য ২১৫ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ জুন ২০২৩।