পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে চাকরি, আজ আবেদনের শেষদিন

১৫ জুন, ২০২৩

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অধিদপ্তরে ১০ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

 

 

 

 

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: ১ থেকে ৮ নম্বর পদের ক্ষেত্রে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা ও পিরোজপুর।

৯ ও ১০ নম্বর পদের ক্ষেত্রে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা ও নাটোর।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

বয়সসীমা
২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ও director@dia.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/ মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৩, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।