ইরিতে চাকরি, মূল বেতন সোয়া লাখের বেশি।

১৭ জুন, ২০২৩

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিনিয়র স্পেশালিস্ট-মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং (মিল) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ৭০,৬৬৭-১,৩০,৮৩৩ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ১৪ হাজার ৪০০ টাকা, মাতৃত্বকালীন ভাতা মাসে ২ হাজার টাকা (৯ মাস), প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা আছে।

যেভাবে আবেদন
প্রার্থীদের অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৩।