ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৩৯৮২ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৪১

১৯ জুন, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩৯৮২ পিস ইয়াবা, ৮ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫৭ গ্রাম ১১১ পুরিয়া হেরোইন, ২০ লিটার দেশীমদ ও ২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।