ঈদে ঢাকা ছাড়লে মূল্যবান জিনিস সঙ্গে নেওয়ার আহ্বান

২২ জুন, ২০২৩

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়া কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যেতে আহবান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।কমিশনার আরও বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে।

আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।  প্রায় প্রতি বছরই ঈদের আগে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ, রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

এবার পুলিশের পক্ষ থেকে কোনো আগাম ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।