যশোরে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

২৭ জুন, ২০২৩

যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জসিম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দীন মণিরামপুর উপজেলার আকোবা গ্রামের কুদ্দুস মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইজিবাইকে মণিরামপুর থেকে যশোরে আসেন জসিম। শহরের বকচর কোল্ড স্টোরেজ এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস চৌধুরী বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কারা জসিমকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছি।