বাফুফে ভবনেই ঈদ উদযাপন নারী ফুটবলারদের

৩০ জুন, ২০২৩

জাতীয় দল ঈদ উদযাপন করেছেন ভারতের ব্যাঙ্গালুরুতে। সাফ মিশনে থাকায় পরিবারের সঙ্গে ঈদ করা হয়নি তাদের। একই হাল জাতীয় নারী দলের ফুটবলারদের। ঈদুল আজহা তারা উদযাপন করেছেন বাফুফে ভবনে।

জাতীয় দলের ক্যাম্প থাকায় এই ঈদ পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ হয়নি সাবিনা-সানজিদাদের।

যদিও বাফুফে ভবনে ঈদ উদযপনটা নতুন কিছু নয় নারী দলের ফুটবলারদের জন্য। এর আগেও বেশ কয়েকবার এখানেই ঈদ করেছেন সাবিনারা। ঈদের দিন অনুশীলনও করতে হয়েছিল তাদের। যদিও এই ঈদে ছিল না কোনো অনুশীলন।

ইদের দিন দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে আসেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিগত কয়েক ঈদের মতো এই ঈদেও তিনি বেশ কিছু সময় কাটান ফুটবলারদের সঙ্গে।