চট্টগ্রামে রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

০২ জুলাই, ২০২৩

চট্টগ্রামে মীরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে অন্তর মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, অন্তর নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া বাল্লাভিটা গ্রামের মৃত সলিমুল্লাহর ছেলে। 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক জহির হোসেন বাংলানিউজকে বলেন, ওয়াহেদপুরের এলাকার রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।