বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

০৫ জুলাই, ২০২৩

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কি‌লো‌মিটার অংশে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজটের সৃষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার (৫ জুলাই) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

জানা গেছে, বুধবার ভোরে সড়কের কা‌লিহাতী উপ‌জেলার হাতিয়া এলাকায় একটি ট্রাক বিকল হওয়ার কার‌ণে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

এদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী পরিবহনগুলো ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার ক‌রে চলাচল কর‌ছে। এতে ওই আঞ্চ‌লিক সড়‌কেও কোথাও কোথাও পরিবহ‌নের ধীরগতি সৃষ্টি হ‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, মহাসড়কের হাতিয়া এলাকায় একটি ট্রাক বিকল হয়। ফলে দু’পাশে যানবাহন আটকে পড়ে। বিকল হওয়া যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীর‌গতি‌তে পরিবহন চলাচল কর‌ছে।