শ্রম অধিদপ্তরে ৭৫ পদে চাকরি, আজ আবেদন শেষ দিন

১৬ জুলাই, ২০২৩

শ্রম অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অধিদপ্তরে ১৪ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ৭৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল রোববারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: ১ থেকে ৯ নম্বর পদের জন্য মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, ব্রাহ্মণবাড়ীয়া, খাগড়াছড়ি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বরিশাল, নড়াইল, কুষ্টিয়া, রংপুর, মাগুরা, ঝালকাঠি ও মৌলভীবাজার জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

১০ থেকে ১৪ নম্বর পদের জন্য মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, লক্ষ্মীপুর, পাবনা, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, মাগুরা, বাগেরহাট, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী সব পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২৩ সালের ৬ জুন সর্বনিম্ন ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs_query@teletalk.com.bd বা dg.dol@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য শ্রম অধিদপ্তরের ওয়েবপোর্টাল বা এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১০ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৬ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।