বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ

১৬ জুলাই, ২০২৩

সুপার স্পেশালাইজড হাসপাতাল (এসএসএইচ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে নবসৃষ্ট ৫২ ক্যাটাগরির পদে চতুর্থ গ্রেড থেকে ২০তম গ্রেডে ৫৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

বয়সসীমা
২০২৩ সালের ২৫ জুলাই আবেদনকারীর বয়স আবেদিত পদের বিপরীতে উল্লিখিত অনূর্ধ্ব বয়সের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নম্বর এসটিডি-৪৩০-এর বিপরীতে চতুর্থ থেকে ১০ম গ্রেডভুক্ত আবেদনকারীদের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত আবেদনকারীদের জন্য ১ হাজার টাকা জমা দিতে হবে। টাকা জমার রসিদ অনলাইন আবেদনের সময় আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৩।