২০ জুলাই, ২০২৩
ঢালিউড নির্মাতা বদিউল আলম খোকনের পরিচালনায় শাকিব খানের সবশেষে সিনেমাটির নাম ‘আগুন’ । ছবিটি এখনও মুক্তি পায়নি। জানা গেছে, একটি গানের দৃশ্যধারণের কাজ বাকি রয়ে গেছে।
এরইমধ্যে খোকন জানান, শাকিবকে নিয়ে ‘নীল দরিয়া’নামের আরও একটি ছবি করছেন তিনি। কিং খান দেশে ফিরলেন জ্বলে উঠবে লাইট ক্যামেরা। তবে বদিউল আলমের ছবিটি করছেন না শাকিব। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠজন।
এ প্রসঙ্গে শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, বদিউল আলম খোকনের এই সিনেমা করছেন না শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে ফিরে অগ্রিম নেওয়া পারিশ্রমিক ফেরত দেবেন নায়ক।
এদিকে ‘আগুন’ ছবিটির মুক্তি নিয়েও রয়েছে শঙ্কা। রোজার ঈদে মুক্তির কথা শোনা গেলেও প্রেক্ষাগৃহে আসেনি। একইচিত্র দেখা গেছে কোরবানি ঈদে।
‘আগুন’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন জাহারা মিতু। ২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।