২৫ জুলাই, ২০২৩
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২০১ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৯ জন।