☰
✕

শুক্রবার সমাবেশের জন্য বিএনপিকে আবেদন করতে হবে: ডিএমপি

২৭ জুলাই, ২০২৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জানিয়েছে, শুক্রবার সমাবেশ করতে বিএনপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিতে হবে।

বুধবার রাতে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন প্রসঙ্গে এসব কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এর আগে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে তারুণ্যের সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়। তবে বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। পরে আজ রাতে বিএনপি মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেন।