এক চার্জে ২০০ কিলোমিটার চলবে যে স্কুটার

২৭ জুলাই, ২০২৩

শক্তিশালী ব্যাটারির ইলেকট্রিক স্কুটার বাজারে এলো। এই ই-স্কুটার এনেছে ভারতের এনিগমা অটোমোবাইলস। মডেল এনিগমা অ্যাম্বার এ৮। কোম্পানি দাবি করছে ব্যাটারিচালিত এই বাহন একবার চার্জ দিলে টানা ২০০ কিলোমিটার পথ চলতে পারবে। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা। 

এই হাইব্রিড স্কুটারে দেওয়া হয়েছে ৬৩ ভোল্ট ৬০ অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি। সঙ্গে আছে ১৫০০ ওয়াট মোটর। স্কুটারের সর্বোচ্চ লোডিং ক্যাপাসিটি ২০০ কেজি।

মুদি-সামগ্রী বা ভারী পণ্য বহন করার জন্য এতে রয়েছে ২৬ লিটার বুট স্পেস। সর্বোচ্চ ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতি তোলা যাবে এই স্কুটারে। এ থেকেই বুঝতেই পারছেন লং ট্রিপের জন্য নয়, স্বল্প দূরত্বে নিয়মিত যাতায়াত করার উদ্দেশ্যেই বানানো হয়েছে এই স্কুটার।

স্কুটারে টার্ন সিগন্যাল ল্যাম্প রয়েছে এলইডি, ফোনে মিলবে স্মার্টফোন কানেকশনও। এতে যে ফিচার্স ও ব্যাটারি রয়েছে তা যাচাই করতে পারবেন এগনিমা অন কানেক্ট অ্যাপ ডাউনলোড করে। মোট ৫টি রংয়ের বাজারে ছাড়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটার - গ্রে, হোয়াইট ব্লু, ম্যাট ব্ল্যাক এবং সিলভার।

এনিগমা অটোমোবাইলস-এর সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আনমোল বোহরে বলেন, অ্যাম্বার এন৮ লঞ্চ করতে পেরে আমরা গর্বিত। এক চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জ।