০৮ আগস্ট, ২০২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলার পানিতলা গ্রামে গাংনাই নদীতে ঘটনাটি ঘটে।
নিখোঁজ কলেজছাত্র শিহাব সরকার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের সিহিপুর গ্রামের বাসিন্দা খাজা মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, মঙ্গলবার বাড়ির পাশের গাংনাই নদীতে গোসল করতে যায় শিহাব। কিছু বুঝে ওঠার আগেই নদীর শ্রোতে পানিতে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে ব্যর্থ হয়।
এদিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ করে যাচ্ছে।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, প্রায় দুই ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ চালিয়ে যাচ্ছে। কিন্তু নদীর গভীরতা ও শ্রোতের কারণে কাজে বিলম্ব হচ্ছে।
সূত্র : ইউএনবি