☰
✕

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৬০, মামলা ৪৩

১২ আগস্ট, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৮৬১০ পিস ইয়াবা, ৩৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ২২৭.১০ গ্রাম হেরোইন, ২০ লিটার দেশি মদ, ২০০ গ্রাম বিদেশি মদ ও ৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে