১৩ আগস্ট, ২০২৩
দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।রোববার (১৩ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম কমানোর এ সিদ্ধান্ত জানায় সংগঠনটি।
এতে করে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম ১৫৯ টাকা।