টাঙ্গাইলে জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট, ২০২৩

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।

মঙ্গলবার সকালে জনসেবা চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ। 

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। 

পরে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।