পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৮ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের বাঁশখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াহান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের আশি ঘরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাউছার আখতার বলেন, সকালে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দেখা যায়, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।