১৯ আগস্ট, ২০২৩
পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শুক্রবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামী ২০ আগস্ট রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা বনানী এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।