২১ আগস্ট, ২০২৩
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রাজিব মাঝি ওই এলাকার মো. জাহাঙ্গীর মাঝির ছেলে।
নলছিটি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।