২২ আগস্ট, ২০২৩
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় তুলে চমক দেখিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। শেষ ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী। সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারল না মুহাম্মাদ ওয়াসিমের দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি২০তে আরব আমিরাতকে ৩২ রানে হারিয়ে সিরিজ জিতে নিল কিউইরা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানের পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে আমিরাতের ইনিংস। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন উইল ইয়াং এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মার্ক চ্যাপম্যান।