বাউফলে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

২৫ আগস্ট, ২০২৩

পটুয়াখালীর বাউফলে লক্ষাধিক টাকার অবৈধ চায়না চাইজাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার  ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে এ জালগুলো পোড়ানো  হয়েছে। 

বাউফল উপজেলা মৎস্য অফিসার মাহাবুব আলম  জানান, বর্ষা মৌসুমে বিল-ঝিল রাস্তার পাশের ডোবা ও নালা খালার বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা চাইজালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে নির্মুল করার মহোৎসব চলে। আজ সকাল থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো আটক করা হয়েছে। ভবিষ্যতে অবৈধ ভাবে মৎস্য শিকার করতে নিরুৎসাহিত  করার জন্য জালগুলো পোড়ানো হয়েছে।

এ সময় বাউফলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক জেলা পরিষদ সদস হারুন অর রশিদ খান, বাউফলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।