২৬ আগস্ট, ২০২৩
রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মো. ঠান্ডু মিয়া ও মো. মতিন খাঁ নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬০ কেজি গাঁজাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদকবহন করা একটি ট্রাক জব্দ করা হয়েছে।
হাবিবুর রহমান আরও জানান, গ্রেফতাররা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।