☰
✕

গাইবান্ধায় আগুনে পুড়ল ১০টি দোকান

০২ সেপ্টেম্বর, ২০২৩

গাইবান্ধার গোবিন্দঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পৌর এলাকার চালবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহর্তে আগুন চালবাজার, লোহাপট্টি, কামারপট্টি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গেবিন্দগঞ্জ ফায়ার সাার্ভিসের একটি ইউনিট ব্যবসায়ীদের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জের ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, চালবাজারে বিদ্যুতের শটসার্কিট থেকে সৃষ্টি অগ্নিকাণ্ডে ১০ টি দোকান ও মালামাল পুড়ে গেছে।