চাকরি দেবে ব্র্যাক ব্যাংক

০৪ সেপ্টেম্বর, ২০২৩

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। অল্টারনেট ডেলিভারি চ্যানেল (এডিসি) বিভাগে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: অফিসার, নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত না। দেশের যেকোনো স্থানে চাকরি করার আগ্রহ থাকতে হবে।

 

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

 

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

 

আবেদনের সময়সীমা: আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।