০৭ সেপ্টেম্বর, ২০২৩
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেসরকারি দাতব্য সংস্থা কারিতাস বাংলাদেশে। প্রতিষ্ঠানটিতে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: কারিতাস বাংলাদেশ।
পদ: জুনিয়র অ্যাকাউন্টস অফিসার।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে ন্যূনতম স্নাতক ডিগ্রি। অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অতিরিক্ত যোগ্যতা: ভ্যাট/ট্যাক্স এবং জিএসপি বিষয়ে জ্ঞান অপরিহার্য। কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, আইসিটি বিশেষ করে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড (বাংলা ও ইংরেজি উভয়) ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য। ট্যালি-অ্যাকাউন্টিং সফটওয়্যার পরিচালনা করতে সক্ষমতা থাকতে হবে।
কাজের ধরন: বিল / চালান চেক করা এবং সময়মত পেমেন্ট নিশ্চিত করা। প্রকল্প অনুযায়ী দাতাদের ফাইল রক্ষণাবেক্ষণ/ আপডেট করা। ম্যানেজার (অ্যাকাউন্টস) এর নির্দেশনায় সংশ্লিষ্ট ফাইলে সমস্ত ধরণের চিঠিপত্র এবং নথি সংরক্ষণ করা ইত্যাদি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২৫,০০০ থেকে ৩৫,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস