১৫ সেপ্টেম্বর, ২০২৩
শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।
নিহত দুই পরিবার ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বেলা আড়াইটার দিকে শিশু ছানোয়ারকে খাওয়া দাওয়া করিয়ে তার মা বাড়ীর পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর ছানোয়ারকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। পরে পরবর্তীতে বাড়ীর পাশে পুকুরে থেকে ছানোয়ারকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরদিকে দুপুরে থেকে শিশু তাকবিরকে সন্ধ্যার আগে বাড়ীর পাশে পুকুর থেকে মৃত অবস্থায় স্বজনরা উদ্ধার করে।
খবর পেয়ে থানা পুলিশ উভয় মৃতের ঘটনাস্থল পরিদর্শন করাসহ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। রাতে ওই দুই শিশুর সৎকার অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছেন শিশু দুটির অভিভাবকরা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।