টানা ১৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

১৮ সেপ্টেম্বর, ২০২৩

সরকার পতনের একদফা দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে রোডমার্চ ও সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

তিনি আরো বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা-কেরানীগঞ্জ এবং গাজীপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট রোডমার্চ অনুষ্ঠিত হবে।