২০ সেপ্টেম্বর, ২০২৩
ঘুষের রেট নির্ধারণ করে দিয়ে সমালোচিত পিরোজপুরের নাজিপুর উপজেলার এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা উচিত বলে মনে করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি তহশিলদারদের ঘুষ নেয়ার নির্দেশ দিয়ে সমালোচিত হন নাজিরপুরের এসিল্যান্ড। তার নির্দেশনার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।