সৃজিত-আমার সম্পর্কটা স্বামী-স্ত্রীর মতো : যিশু

০২ অক্টোবর, ২০২৩

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় অন্যদিকে টলিউড ও বলিউডের পরিচিত মুখ যিশু সেনগুপ্ত। এই দুই তারকার মান-অভিমানের গল্প কারোই অজানা নয়। তাই বলে পরস্পরের প্রতি টানও কম নয়। 

বছর দুয়েক আগে সৃজিতের সঙ্গে পেশাগত সম্পর্কে ফাটল ধরেছিল যিশুর। তবে সেসব ভুলে ফের একসঙ্গে হয়েছেন এই জুটি। সম্প্রতি এই নির্মাতার ‘দশম অবতার’-এ কাজ করেছেন অভিনেতা। 

‘এক যে ছিল রাজা’র পর কেটে গেছে পাঁচ বছর। এর মধ্যে একসঙ্গে কোনো কাজ করেনি সৃজিত-যিশু। ওই সিনেমায় কাজ করতে গিয়েই তৈরি হয় দুজনের মনোমালিন্য। পরবর্তীতে যেটা আরও বৃদ্ধি পায়। সেসবই এখন অতীত। যিশুর কথায়, তাদের এই সম্পর্ক ‘স্বামী-স্ত্রীর মতো’।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘সৃজিতের সঙ্গে কাজের অনুভূতি একই রকম রয়েছে। কোনও বদল আসেনি, আজও সৃজিতের ছবির সেটে আমি অদ্ভূত আনন্দ পাই’।