১৬ অক্টোবর, ২০২৩
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির সময় ১০ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের খবর পেয়ে দোকান ছেড়ে পালিয়ে যাওয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।
রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
এছাড়া কেওচিঁয়া ইউনিয়নে ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাসজমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে পৃথক আরেকটি অভিযানে। একই অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান নির্মাণ করায় শফিকুর রহমান নামে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।