ডেঙ্গুতে প্রাণ গেল বিজিবি সদস্যের

১৯ অক্টোবর, ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে প্রশিক্ষণরত অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রুবাইদুল ইসলাম ইভান নামে এক বিজিবি রিক্রুটের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার সকালে সাতকানিয়ায় বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

ইভানের বাড়ি মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি এলাকায়। তিনি ওই এলাকার গাজী ভূঁইয়া বাড়ির নজরুল ইসলামের একমাত্র ছেলে। ৫ মাস আগে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার স্কুল অ্যান্ড কলেজে রিক্রুট হিসেবে যোগ দেন ইভান। 

 

বিজিবি হাসপাতালে কর্মরত লেফট্যানেন্ট কর্নেল তাহমিনা বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন রিক্রুট রুবাইদুল। শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় মারা যান ইভান।