৬ দিনে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ৪৯ মামলা

২৩ অক্টোবর, ২০২৩

গত ছয় দিনে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ ৪৯টি মামলা করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, গত ১৮ অক্টোবর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৪৯টি। মোট আসামি ১২,৯৩০ জন। গ্রেফতার করা হয়েছে ৬২০ জনের বেশি।