১৪ জুন, ২০২০
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য,১৪দলের সমন্বয়ক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের রাষ্ট্রীয় মর্যাদায় বনাণী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সামাজিক দূরত্ববজায় রেখে তার দুটি জানাযা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল সোয়া ১১ টার দিকে মোহাম্মদ নাসিমের ২য় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হ্য়।
করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে জানাজার অয়োজন করা হয়। জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷
জানাজা শেষে মরহুমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় মরহুমের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিবুর রহমান এবং রাষ্ট্রপতির পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে মরহুমের প্রতি ফুল দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।