নাশকতার মামলায় বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড, খালাস ৫৭

৩০ অক্টোবর, ২০২৩

১০ বছর আগের রাজধানীর কলাবাগান থানার মামলায়  বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ দশ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় আসামি সিরাজুল ইসলামের নেতৃত্ব ৪০/৫০ জন ছোটাছুটি করতে থাকেন। এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন উর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন।