ফকিরহাটে ১১০ জন স্কাউট শিক্ষককে নতুন পোশাক বিতরণ

০২ নভেম্বর, ২০২৩

বাগেরহাটের ফকিরহাটে ১১০ শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন স্কাউট শিক্ষককে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষকদের হাতে নতুন পোশাক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।

 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক উপস্থিত ছিলেন।