০২ নভেম্বর, ২০২৩
বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোরশেদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন।