০৪ নভেম্বর, ২০২৩
লালমনিরহাটের কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মনিরা খাতুন (১৩) নামে এক শিশুর রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নেন ৭ নং ওয়ার্ডের সুন্দ্রহবি গ্রামে এ ঘটনা ঘটে।
মনিরা খাতুন ওই এলাকার মমিনুল ইসলামের মেয়ে। মনিরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মনিরার মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে এখনো কালীগঞ্জ থানা পুলিশের, কোনো বক্তব্য পাওয়া যায়নি।