ঢাকা মহানগর পুলিশের ২ কর্মকর্তাকে বদলি

১২ নভেম্বর, ২০২৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির লজিস্টিকস্ বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বোরহান উদ্দীনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে ও লাইনওআরে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) আনিচুর রহমান মোল্লাকে লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে, একই দিন সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ কর্মকর্তা।

রোববার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব সিরাজুম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের ‘অতিরিক্ত পুলিশ সুপার’ পদে পদোন্নতি করা হলো।