নভেম্বরের প্রথমার্ধেই তফসিল : ইসি সচিব

১৩ নভেম্বর, ২০২৩

 

নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহাংগীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই অপেক্ষা করতে হবে।

এ সময় পর্যবেক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।নভেম্বরের প্রথমার্ধের বাকি আর মাত্র দুই দিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।