২৫ নভেম্বর, ২০২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের হেফাজত থেকে ৩২০৫ পিস ইয়াবা, ৬২ কেজি ৯০৮ গ্রাম গাঁজা, ১৬ গ্রাম হেরোইন ও ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার (২৫ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে
ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।