২৬ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন।
এর আগে গত শনিবার সকালে ঢাকা-১০ ও ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মনোনয়ন ঘোষণার সংবাদ সম্মেলনে অন্যান্যদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ, কামরুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।