২০২৫ সালে আসবে জিটিএ ৬

০৬ ডিসেম্বর, ২০২৩

জিটিএ ৬-এর ট্রেইলার প্রকাশ করেছে রকস্টার গেমস। ২০২৫ সালে গেমটি মুক্তি পাবে। গেমটির কাহিনিতে দেখা যাবে কাল্পনিক ভাইস শহর, যা মায়ামির আদলে গড়ে তোলা। মূল চরিত্রে থাকবে লুসিয়া নামের এক নারী।

ট্রেইলারে দ্রুতগতির গাড়ি, ডাকাতি ও বন্দুকযুদ্ধের ঝলক দেখা গেছে। জিটিএ সিরিজে এবারই প্রথম কোনো নারী চরিত্রকে প্রধান ভূমিকায় দেখা যাবে। গেমটি খেলা যাবে প্লে স্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এসে।

সূত্র : দ্য ভার্জ