মানিকগঞ্জে বিএনপির মানববন্ধন

১০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানিকগঞ্জে জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের বান্দুটিয়া সড়কে এই মানববন্ধন হয়।  

জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।