১৪ ডিসেম্বর, ২০২৩
অবশেষে চিকিৎসার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দিল্লি গেছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।দিল্লির ফরটিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন মেজর হাফিজ।
এরআগে গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজসহ হাফিজ উদ্দিন আহমেদের দিল্লি যাওয়ার কথা ছিল। ওই দিন তার স্ত্রীকে যেতে দিলেও হাফিজ উদ্দিনকে বিমান বন্দর ইমিগ্রেশনে বাধা দেয়া হয়েছিলো। সেদিন তিনি বিমান বন্দর থেকে ফেরত আসেন।