চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ফ্রি চিকিৎসা ক্যাম্প

১৭ ডিসেম্বর, ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ৫৯বিজিবি। শনিবার সকাল সাড়ে ৯টায় রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র সদর দপ্তরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক নারী-পুরুষও শিশুকে চিকিৎসা প্রদান করেন ব্যাটায়িনের মেডিকেল অফিসার ডা. মো. কাওসার জাহান। 

চিকিৎসা শেষে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস।