বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের

২২ ডিসেম্বর, ২০২৩

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় তারেকুজ্জামান চৌধুরী নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেকুজ্জামান চৌধুরী (৩৬) বিরামপুর পৌর শহরের টিএন্ডটিপাড়া মহল্লার কোচগ্রামের মৃত তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি একটি বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে বাড়ি ফিরছিলেন তারেক। পথে পৌর শহরে একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তারেকের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় তারেক নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।