কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় বই উৎসব

০১ জানুয়ারী, ২০২৪

সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ২০২৪ সালের ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বই বিতরণ উৎসব পালিত হয়েছে। 

সোমবার (১জানুয়ারী) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ বই উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুজ্জামান, গভনিং বড়ির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুজ্জামান বলেন,“ বছরের শুরুতে বই পেয়ে শিক্ষার্থীদের সাথে আমরাও খুবই আনন্দিত। এজন্য সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি আমরা যথাযথভাবে পাঠদান করতে পারব।”